place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

বিশ্বনাথে হাজী তেরা মিয়া মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

সমুজ আহমেদ সায়মন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সমুজ আহমদ সায়মন,বিশ্বনাথ থেকে: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশ্বনাথ ও ওসমানী নগর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন,শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তেমনি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টও শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে কাজ করছে।তাই সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা যিনি যুক্তরাজ্যে বসে মানুষের কথা চিন্তা করে মানুষের এবং শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার জন্যে ট্রাস্টের প্রতিষ্ঠাতা, পরিবারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

১১ ডিসেম্বর সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের পরিচালনায় হাজী তেরা মিয়া প্রাথমিক দ্বিতীয় মেধাবৃত্তি ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতির পরিচানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন, ইসলামী স্কলার আব্দুল হাই জিহাদি, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, সদস্য সচিব আজিজুর রহমান মনর, মুস্তাক আহমদ মোস্তফা, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক ফুল মিয়া, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আইনজীবী সহকারী শাহীন উদ্দিন, কবি লাহিন নাহিয়ান, লায়েক আহমদ অভি, অর্থ সচিব আল মামুন, ট্রাস্টি শামীম আহমেদ, আকিকুর রহমান, নুর হোসেন, ফাহিম আহমদ, নজরুল ইসলাম, ফজলু মিয়া, আব্দুল কাদির, সিরাজ মিয়া, ধন মিয়া, মাসুক মিয়া, রণজিত দাস রুঞ্জু প্রমুখ সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ কারী ১৯ জন ছাত্র ছাত্রীদের মাঝে এসময় নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুহেল মিয়া, সিংগেরকাছ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল মুকিত, আরব শাহ (র.) একাডেমির শিক্ষক আব্দুল কাইয়ুম কে হল পরিদর্শক দায়িত্ব পালন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্টাকালীন সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান সেলিম আহমেদ এর ২০১৪ সালে প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস ইউকে খাজাঞ্চী ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ২য় বারের মত মেধাবৃত্তি বাস্তবায়নের আয়োজন করে। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে সেলিম আহেমদ ও কুলছুমা আহমেদের নিরলস অর্থায়নে শিক্ষা উপকরণ, টিউবওয়েল বিতরণ, ত্রাণ সহায়তা, বিবাহ সহায়তা, গৃহনির্মাণ সহায়তা, মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদানের মত বিভিন্ন কাজগুলো আর্তমানবতার সেবায় পরিচালনা করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281