place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ইলিয়াস পুত্রের মতবিনিময়

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পুত্র ব্যারিষ্ঠার আবরার ইলিয়াস অর্ণব। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় পৌর শহরের একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়ে। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নেন।

মতবিনিময় সভায় ইলিয়াসপুত্র অর্ণব বলেন, বন্যা শুরুর খবর পাওয়ার পর থেকে নিজেদের অবস্থান থেকে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আছেন। আমরা আমাদের অবস্থান থেকে মানুষকে সাহায্য করে যাচ্ছি। সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের সব খবর সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরেন। আমরা চাই আমাদের কাজক্রমের সঠিক সংবাদগুলোও সাংবাদিকদের মাধ্যমে জাতির সামনে উঠে আসুক। আমাদের সকল কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার প্রয়োজন রয়েছে।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মানুষের জন্য কিছু না করলে রাজনীতি করে কি লাভ? আমরা মানুষের জন্যই রাজনীতি করি। এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর তাঁর পুত্র ব্যারিষ্ঠার আবরার ইলিয়াস এই দূর্যোগে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক শামীম আহমদ মেম্বার, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক হাসমত আলী, বিএনপি নেতা খছরুজামান খছরু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, সদস্য সাইদুর রহমান রাজু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিলু মিয়া, সদস্য নাজিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের সদস্য জাকির হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281