place বাংলাদেশ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

বিশ্বনাথে প্রতিবন্ধীদের মধ্যে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৭০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের ৩ শতাধিক প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ত্রাণ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

 

২৬ মে বৃহস্পতিবার সকালে রামপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রত্যেক প্রতিবন্ধীকে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম নুনু মিয়া বলেন, সাংবাদিকদের কল্যাণে আমতৈল গ্রামে থাকা অসংখ্য প্রতিবন্ধীদের খবর জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জীবন-মানের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহন করেছেন। সরকারের এসব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আজ অন্ধ হয়ে গেছে। আর তাই তারা জনগণের আস্থা অর্জনের চেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে না পেরে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ব্যস্থ রয়েছে। কিন্তু কোন ভাবেই তারা সফল হচ্ছে না, হবেও না।

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সচিব নারায়ণ দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার একলিমিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মেম্বার জামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান-২ আবুল খয়ের, প্যানেল চেয়ারম্যান-৩ মিনা বেগম, মেম্বার ইছহাক আলী, আজাদ মিয়া, ১নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার আছারুন নেছা, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিজ আলী প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281