বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ২০২৩ সালের নির্বাচনে একক প্যানেল নিয়ে নির্বাচিত হয়েছেল সিলেটের সন্তান এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্যানেল নিয়ে নির্বাচিত
হোন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ২০২৩ সালের নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নিয়াজুল হাসান খান সাক্ষরিত এক প্রেস রিলেজে (২৭ জুলাই, ২০২৩ ইং) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এবারের নির্বাচনে আব্দুর মোট (২৯)প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এর উল্লেখযোগ্য –
সহ-সভাপতি: এড. নুরুজ্জামান চৌধুরী নয়ন, এমপি.
মো. জায়েদুল আলম.
মোয়াজ্জেম হোসেন.
গোলাম মোর্শেদ.
সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রকিব মন্টু।
যুগ্ন সাধারণ সম্পাদক – এস এম সরাফত হোসেন, শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, এবং কোষাধ্যক্ষ – জামাল হোসেন।
এছাড়াও আরও ১৭ জন সদস্য রয়েছেন।
এ বিষয়ে আব্দুর রকিব মন্টু বলেন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। আমি আশাকরি বাংলাদেশের অ্যাথলেট আরও বাড়বে এবং সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদের দেশের যত প্রতিভা আছে তা খুঁজে বের করে আনতে পারব।


উল্লেখ্য এ পর্যন্ত ৩য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আব্দুর রকিব মন্টু।
জু;৬৮০৪/৩৬৯০



