place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বিএনপি থেকে বহিস্কৃত হতে পারেন শফি চৌধুরী

সিলেট অফিস
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি নেতা শফি চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট ৩ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন।

কেনো দলীয় শৃঙ্খলা ভঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সেজন্য তিনদিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সদস্য শফি আহমেদ চৌধুরী মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, দল যেখানে নির্বাচন বর্জন করেছে তখন দলের সিদ্ধান্ত না মেনে শফি চৌধুরী সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন। যার জন্য তিনি মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানায় ব্যাখা চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৮ জুনের মধ্যে লিখিতভাবে নির্বাচনে অংশ নেয়ার ব্যাখা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে তাকে। যদি তিনি দলের সিদ্ধান্ত না মানেন তাহলে তাকে হয়তো দলের হাইকমান্ড বহিষ্কার করতে পারে।

বিএনপি নেতা হয়ে তিনি আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বিএনপির হাইকমান্ড ইতোমধ্যে তার সব বিষয় নজরে রেখেছে।

শফি আহমেদ চৌধুরী ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে গত ২৩ মে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন জুলাই মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

জালালাবাদ / বক্তব্য সংগ্রহ / সিলেট ভিউ/ ২৪৭৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281