place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সভাপতি মিসবাহুর রহমান – সম্পাদক – হারুনুর রশীদ

“শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার, এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ দরকার ‘ এই শ্লোগানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলার ত্রি বার্ষিক সম্মেলন ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি ময়ুব আলির সভাপতিত্বে ও আজিজুর রহমান মুক্তা এবং রাজীব কান্তি দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, পি পি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো. আব্দুস শহিদ, উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদ আলী, জমিরুন্নেসা একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম, দনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মিসবাহুর রহমান,সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহিবুর রহমান, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল বাছিত, নিজাম উদ্দিন, সাজুল ইসলাম, আফজল হোসেন।

নব নির্বাচিত কমিটিতে (২০২১-২৪) মিসবাহুর রহমান (প্রধান শিক্ষক – ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়) কে সভাপতি মো. আব্দুস শহিদ কে সিনিয়র সহ-সভাপতি – মাওলানা হারুনুর রশীদ (ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়) কে সাধারণ সম্পাদক ও আজিজুর রহমান মুক্তাকে অতিরিক্ত সচিব এবং আশরাফ আলীকে সাংগঠনিক সচিব সহ শফিকুল ইসলাম কে অর্থ সচিব নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ফেঞ্চুগঞ্জের সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281