place বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

বসন্তের কোকিল এসেছে কুলাউড়ায়: সলমান

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা জমে উঠেছে প্রতিটি আসনে। বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে আলোচিত – সমালোচিত একটি আসন কুলাউড়া -২। যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা দায়। সেই জায়গায় এবার নির্বাচন করছেন – সোনালী আশ নিয়ে তৃনমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন।  যিনি গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হোন। অন্যদিকে প্রথমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন। তার বিপরীতে রয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে সফি আহমদ সলমান।

 

দিনব্যাপী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাক প্রতিকের প্রার্থী সফি আহমদ সলমান বলেন- গত করোনা- বন্যা- টেন দূর্ঘটনা সহ বিভিন্ন সময়ে কেউ কুলাউড়ার মানুষের পাশে এসে দাঁড়ায় নি। কিন্তু নির্বাচন আসলেই কিছু মানুষ আছে যারা উন্নয়ন চায় না তারা এসে মানুষের মধ্যে বিভিন্ন প্রলোভন দেখায়। এজন্য উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদের পরিহার করে যারা স্থায়ীভাবে কুলাউড়ায় থেকে জনগণের কথা শুনে তাদের আগামী ৭ জানুয়ারি ভোটাররা ভোট দিয়ে প্রমাণ করবে যে, কুলাউড়া কোন অস্থায়ী জায়গা নয়।

 

তিনি আজ ২৯ ডিসেম্বর কুলাউড়া উপজেলার ভুকসিমইল সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

 

নির্বাচনী আচরণবিধি নিয়ে সফি আহমদ সলমান বলেন- আমি ভয় পাইনা হুমকি ধমকি।  কিন্তু আমার নেতাকর্মীদের প্রায়ই হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। আশাকরি দিনের ভোট রাতে হবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432