place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী উদযাপন

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পথচলার ২৫ বছরে প্রেসক্লাব কুলাউড়া। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী অনুষ্টান পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর দুপুরে কুলাউড়া পৌর শহরে আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটা ও আলোচনা অনুষ্টিত হয়।

উপজেলা কৃষি অফিস মিলানায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্টাতা সভাপতি স্বপন কুমার দেব রতন,সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সহ-সভাপতি মানজুরুল হক, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সহ-সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির,সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর,সদস্য মিন্টু দেশোয়ারা, আব্দুল আহাদ প্রমূখ।
অনুষ্টানে বক্তারা বলেন, কুলাউড়ার সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকল সদস্যরা বলিষ্ট ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন,আব্দুল বাছিত বাচ্চু,কয়ছর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281