place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

বড়লেখায় করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদের উদ্যোগে করোনায় আক্রান্ত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সহধর্মিনী ভাসা রেহনুমাসহ উপজেলার সকল করোনা আক্রান্ত রোগীর দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১১ জুলাই) জোহরের নামাজ শেষে উপজেলা জামে মসজিদে তাদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম,বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন,বড়লেখা পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার,যুগান্তর প্রতিনিধি আবদুর রব,পৌর কাউন্সিলরবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

 

উল্লেখ্য,গত সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসক নাহিদ আহসান সপরিবারে করোনা আক্রান্ত হন।বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন।অপরদিকে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী’র স্ত্রী ভাসা রেহনুমা বুধবার (৭ জুলাই) করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ বলেন, ‘আমরা মোবাইল ফোনে জেলা প্রশাসক এর সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিয়েছি। তিনি ভালো আছেন।পাশাপাশি ইউএনও সাহেবের সহধর্মিনী এবং বড়লেখা উপজেলায় করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281