place বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন:সভাপতি -বাছিত, সম্পাদক – জুয়েল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ বাজারস্থ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচনে ১৮৮৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, মোট ভোটার এক হাজার ৯৩১ জন।

নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে নুরুল ইসলাম বাছিত ৯৭২ ভোট পেয়ে বাজার বণিক সমিতি’র সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান শাহিন আনারস প্রতীকে পান ৮৬১
ভোট।

সাধারণ সম্পাদক পদে উবায়দুল্লাহ মাহমুদ
ঘোড়া প্রতীকে ১০০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম নাহিদ হাসান চৌধুরী (হাতি) প্রতীকে ৭৭২, জাকিরুল হক চৌধুরী পাপ্পু ৬৬ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ইকবাল আহমদ খান (উড়োজাহাজ), বিলাল আহমদ (টেবিলফ্যান), সহসাধারণ সম্পাদক পদে গোলাম সারওয়ার খান বাবু (সেলাইমেশিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ টিটু আহমদ (হারমোনিয়াম), অর্থ সম্পাদক পদে শাহিন আহমদ খান (বই), দপ্তর সম্পাদক পদে কামাল আহমদ (সিলিং ফ্যান), প্রচার সম্পাদক পদে ছালেহ আহমদ ডালিম (সিএনজি) নির্বাচিত হন।

এছাড়াও সদস্য পদে ১নং ওয়ার্ডে, জাকারিয়া আহমদ অপু (মোবাইল ফোন),

আজিত দে (মোরগ), আব্দুল আজিজ মুন্সি (ক্যাপ), আবজল আল হোসাইন (রেলগাড়ি)। ২ নং ওয়ার্ডে তোফায়েল আহমদ ইমন (টিউবওয়েল), স্বপন আহমদ (ঘুড়ি), সৈয়দ আক্তার আহমদ (লাটিম), জাহিদুল ইসলাম সাইফুল (ডাব)। ৩ নং ওয়ার্ডে শাহিন আহমদ (জগ),আব্দুল মুহিন সুমন (আপেল), সজল আহমদ সকুল (বক), দাহিরুল করিম রানা (উট) নির্বাচিত হন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432