place বাংলাদেশ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকার উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ঈদের উপহার বিতরণ 

ফেঞ্চুগঞ্জ( সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকা (ইনক) এর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ঈদের উপহার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

শুক্রবার সকালে উপজেলার ৪ টি বন্যাদুর্গত মানুষের আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের ফেঞ্চুগঞ্জের সমন্বয়কারী ও সমাজসেবক রেখন আহমেদ, দুলাল হোসেন, মকসুদুল ইসলাম জেবুল সহ সংগঠনের বর্তমানে বাংলাদেশে অবস্থান করা নেতৃবৃন্দরা।

এ সময় মোট ৪ টি আশ্রয়কেন্দ্রে ৪০০ মানুষের মধ্যে ঈদের উপহার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য এই সংগঠনের মাধ্যমে সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে এ পর্যন্ত ১৭ দিনের কার্যক্রম অব্যাহত রেখেছেন সংগঠনের নেতারা। এর মধ্যে চিকিৎসা সেবা সহ প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

সংগঠনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাওসারুজ্জামান কয়েস জানান, আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তাদের যথাযথ ভাল কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমরা এ পর্যন্ত বন্যা পরিস্থিতি শুরু থেকে মানুষের পাশে রয়েছি এবং পরবর্তীতে তাদের স্থায়ী আশ্রয়ণ বিষয়েও গুরুত্ব দেব।

উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকার দায়িত্বে আরও রয়েছেন – লোকমান হোসেন লুকু, মাহবুবুর রহমান মুবু, মছরু মিয়া, হেলাল আহমেদ, হোসেন আহমেদ, জায়েদ আহমেদ, সেলিম আহমদ, শামীম আহমদ সহ আরও অনেকে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281