place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

ফেঞ্চুগঞ্জে বন্যায় খামারির প্রায় দেড় কোটি টাকার ক্ষতি, দিশেহারা খামারি ফখরুল!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৮৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামে ২০১৮ সালে স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্পে উৎসাহিত হয়ে প্রথমে দেশী ও বিদেশী জাতের ৫২ টি গাভী ক্রয় করেন। পরবর্তীতে আরও ২৫ বিদেশি জাতীয় গরু প্রায় ৬৪ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন৷ যা এবারের ঈদের সময় বিক্রি করার উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে এ পর্যন্ত ১২ টি বন্যার পানির কারণে খাদ্য সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে খামারে অসুস্থ অবস্থায় ১০ টি গরু আক্রান্ত রয়েছে। পাশাপাশি ফখরুল ইসলাম তার বাড়ির পাশে একটি মাছের খামারে ৪৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু বন্যার পানিতে ইতমধ্যে খামার এবং মাছের প্রকল্প বিলীন হয়ে গেছে।

আনিশা এন্ড আয়ান ডেইরি ফার্মের উদ্যোক্তা ফখরুল ইসলাম জানান, আমি বন্যার পানির কারণে বর্তমানে পূর্বে দৈনিক ২২-২৫ হাজার টাকার দুধ বিক্রি করতে পারতাম। বর্তমানে আমার খামারে গো- খাদ্যের অভাব থাকায় দুধ সংগ্রহ করা একধরনের সম্ভব হচ্ছেনা। তিনি আরও জানান, আমি এ পর্যন্ত যে সকল ব্যংক থেকে লোন সংগ্রহ করেছিলাম তা দিতে হিমশিম খাচ্ছি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামিল আহমেদ জানান, এ পর্যন্ত আমাদের এ বিষয়ে কোন বরাদ্দ আসেনি, যদি বরাদ্দ আসে তবে আমরা গো- খাদ্য দেওয়ার চেষ্টা করব।

খামারে এ পর্যন্ত ১২ জন ব্যক্তি কর্মসংস্থানে রয়েছেন। কিন্তু তাদের বেতন দিতেও বিপাকে রয়েছেন খামারি ফখরুল ইসলাম।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281