place বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জে ফের বন্যার আশংকা, ভাঙনের কবলে কুশিয়ারা নদী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের বরাক নদী থেকে উৎপত্তি সুরমা ও কুশিয়ারা নদী। এর মধ্যে কুশিয়ারা নদী বয়ে গেছে সিলেটের গোলাপগঞ্জ, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা দিয়ে।

গত বছরের ভয়াবহ বন্যার কবলে পড়ে কুশিয়ারা নদীতে ব্যাপকভাবে ভাঙনের শিকার হয়। এর উল্লেখযোগ্য ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন, সদর ইউনিয়ন এবং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন উল্লেখযোগ্য। কিন্তু বন্যা পরবর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী নদী সংস্কারের কাজ করার কথা ছিল। কিন্তু সরেজমিনে ঘুরে কিছু বালির বস্তা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

ইতমধ্যে ভাঙনের কবলে পড়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার ডাইকের বাজার সহ বেশ কিছু জায়গা। নদীর পানি বিপদসীমার প্রায় কাছাকাছি অবস্থান করছে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান, আমরা আপাতত ঝুঁকিপূর্ণ ঘরের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল ব্যবস্থা করেছি। এ বিষয়ে তিনি জানান – পানি সম্পদ মন্ত্রনালয় থেকেও এ বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বলেন- একটি বরাদ্দ আসার কথা জানিয়েছিলেন পানি সম্পদ প্রতমন্ত্রী ডা. এনামুল হক। কিন্তু এখানো তা বাস্তবায়ন হয় নি।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, ফেঞ্চুগঞ্জের জন্য কুশিয়ারা নদী ভাঙন রোধে একটা বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। তা মন্ত্রনালয় থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে আরও কিছু টা সময় লাগবে।

কুশিয়ারা তীরবর্তী মানুষ বর্তমানে বেশ ঝুঁকি নিয়ে বসবাস করছে। অন্যদিকে পানিবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281