place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

ফেঞ্চুগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের ফেঞ্চুগঞ্জের হাটুভাঙ্গা গ্রামে ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের বাসিন্দা এনামুল হক ইমন ও নাজিম আহমেদের মধ্যে পূর্ব ঘটনার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। ঘটনায় আহত হয়েছেন উভয় গ্রুপের ৭ জন।

তারা হলেন হাটুভাঙ্গা এলাকার বাসিন্দা কাঠ ব্যবসায়ী নাজিম (৩৪) তার বড় ভাই আতিক (৪০) ফয়েজ মিয়ার পুত্র এনামুল হক ইমন (৩৫) তার চাচা ফাহিম (৪২), শামীম মিয়ার সহধর্মিণী রুকিয়া বেগম (৩৬) এবং নাজিম মিয়ার পুত্র শিহাব (১৭)

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার কর্তব্যরত এস আই আশরাফুল ইসলাম জানান, আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে আহত ব্যক্তিদের উদ্বার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যদি কেহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেহেতু এ বিষয়ের সুন্দর মীমাংসা জন্য মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বিষয়টি দেখছেন সেজন্য আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত নাজিম আহমেদ এর পূত্র শিহাব কে গত শবে কদরের রাত্রে এশার নামাজের পূর্বে ইমন এর পিতা ফয়েজ মিয়া শিহাব সহ কিছু ছেলেকে সুন্দর পোষণ পরিধান করে নামাজের জন্য আসতে বলেন। তারপর শিহাব তার বাবাকে গিয়ে বলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে।

এ বিষয় নিয়ে হাটুভাঙ্গা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আকমল মিয়ার নিকট নাজিম বিচারপ্রার্থী হলে তিনি যানান, যেহেতু ফয়েজ মিয়া ইতেকাফে রয়েছেন তিনি বের হওয়ার পর বিষয়টি এলাকাবাসী নিয়ে দেখা হবে।

এ বিষয়ে ফয়েজ মিয়ার পুত্র ময়নুল হক মনু জানান, আমার ভাই এবং চাচা ব্যবসায়ীক কাজ থেকে ফিরে আসার পথে সন্ত্রাসী নাজিম বাহিনী তাদের উপর হামলা চালায়। এবং আমার ভাই ও চাচা আত্মরক্ষা করতে গিয়ে তাদের উপর ও চড়াও হতে গেলে নাজিম বাহিনী তাদের উপর আরও চড়াও হয়। এক পর্যায়ে দুই পরিবারের গোষ্ঠীর সদস্যরা ঘটনায় জড়িয়ে যায়।

তিনি আরও বলেন, আমার ভাই মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সম্মেলন প্রস্তুতির সভাপতি। তিনি বিগত নির্বাচনেও অংশ নিয়েছেন। তিনি একজন সমাজকর্মী। তিনি এ রকম কিছুতে জড়ানোর কথা নয়।

হাটুভাঙ্গা পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম কুদ্দুস জানান, আমি শুনেছি হাটুভাঙ্গা মাঠের পাশে আজিম মিয়ার দোকানের কাছে একটি মারামারি হয়েছে। কিন্তু বিস্তারিত কোন তথ্য এখনো আমি পাইনি।

নাজিম মিয়ার ভাই রাতিক জানান, আমার ভাইয়ের উপর এবং ভাতিজার উপর ফয়েজ মিয়ার গোষ্ঠীর লোকেরা আক্রমণ করে। আমরা তা থামাতে গেলে এক পর্যায়ে আমার ভাতিজা এবং ভাবী আহত হন। এ বিষয়ে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ করবেন বলে জানান।

এস আই আশরাফুল ইসলাম জানান, আমি ঘটনা তদন্ত করে স্থানীয় এলাকাবাসীদের জিজ্ঞাসা শেষে হাসপাতালে আসি এবং শিহাব নামের একটি ছেলের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠাই।

বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে বর্তমানে আর কোন ঘটনা যেন না সে বিষয়ে খেয়াল রাখছেন বলে জানান এস আই আশরাফুল ইসলাম।

 

পরবর্তীতে আরও জানা যায়, উপরে উল্লেখিত ময়নুল হক মনু জানান, সংঘর্ষের সময় আমার একটি মোটরসাইকেল তারা ভেঙে ফেলে এবং তাহার আত্মীয় সাকুল মিয়ার সহধর্মিণী রেলী বেগম (৩৫) আহত হোন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281