place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ফেঞ্চুগঞ্জে কোটি টাকায় নির্মিত মসজিদের দেয়ালে ফাটল

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল সারকারখানায় নব নির্মিত দৃষ্টি নন্দন মসজিদ শাহজালাল সারকারখানা মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। শনিবার মাগরিবের নামাজ আদায়ের সময় মুসল্লিরা বিষয়টি লক্ষ্য করেন। এতে শুরু হয় নির্মাণ কাজ নিয়ে তুমুল সমালোচনা। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কে প্রাথমিকভাবে ত্রুটির কারণ হিসেবে বলছেন স্থানীয়রা।

গত মাসে অনানুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্ভোধন করে মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠে।

এ ব্যাপারে শাহজালাল সারকারখানা মসজিদ পরিচালনা কমিটির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায় নি।

এ ব্যাপারে স্থানীয় এলাকার বাসিন্দা বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন – আমি নিজে নামাজ পড়তে মসজিদে নিয়মিত যাই। আজ মাগরিবের নামাজ আদায়ের জন্য সেখানে গেলে আমি নিজে এই ফাটলগুলি লক্ষ্য করি। সাথে মুসল্লীরাও তা দেখে আতংকিত হয়ে পড়েন। আমি সারকারখানার নির্মাণ কাজের নিম্নমানের এসব কাজের নিন্দা জানাই এবং এই মসজিদের নির্মাণ কাজে যারা অনিয়মের সাথে যুক্ত ছিল সবার দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দরকার বলে মনে করি। যারা আল্লাহর ঘর নিয়ে দুর্নীতি করে তাদের কি আল্লাহর ভয় নেই? এদের অতিবিলম্বে দোষীদের চিনহিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয়ভাবে আরও জানা যায়, মসজিদটি একটি গর্তের পাশে মাটি ভরাট করে নির্মাণ করায় এ ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। কারণ পার্শবর্তী গর্ত ভরাট না করে ফিলার দিয়ে ধাবিত হওয়া থেকে আটকানো হয়েছে। পাশের খাল এবং গর্তের কারণে ইতমধ্যে মসজিদটি ধাবিত হয়েছে।

এছাড়া মসজিদের অজুখানা ও বাইরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে তুমুল সমালোচনার ঝড় উঠেছে।

মসজিদ নির্মাণের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে কতৃপক্ষ কাউকে এখনো অবহিত করে নি।

জালালাবাদ /৫৭৮৪৭

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281