place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে আলহাজ্ব খুরশিদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে বন্যাদুর্গত প্রতিবন্ধীদের অর্থ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আলহাজ্ব খুরশিদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে বন্যাদুর্গত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ ও অতিথি সংবর্ধনা ১৫ ই জুলাই সোমবার সকালে উপজেলার ফেরিঘাট এলাকায় অবস্থিত বাস- মিনিবাস – লাইটেস সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব খুরশিদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী প্রধান মো. আব্দুল মালিক এর সভাপতিত্বে ও প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশ এর আহবায়ক সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান -১ ডালিয়া ইসলাম অন্নি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড এর সচিব ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির অর্থ সম্পাদক শাহিন আহমদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে নগদ অর্থ বিতরণ করেন। পরবর্তীতে ট্রাস্টের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির কে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে, ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া ইসলাম অন্নি, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপদেষ্টা আব্দুল হাই নন্না কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – বর্তমান সরকার সব সময় প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ সুবিধা দিচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ রয়েছে। যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বর্তমান সরকার দিয়ে আসছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281