place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ফেঞ্চুগঞ্জে আতিকের দিনব্যাপী গণসংযোগ

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী (লাঙ্গল মার্কায়) আলহাজ্ব আতিকুর রহমান আতিক রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জের সেনেরবাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে গণসংযোগ করেন।

বিকেলে ফেঞ্চুগঞ্জ বাজারের পূর্ববাজার থেকে শুরু করে থানারোড হয়ে পশ্চিমবাজারে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বিভিন্ন ওলী আউলিয়ার মাজার জিয়ারত শেষে পিটাইটিকর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন।

সন্ধ্যায় হযরত শাহ মালুম র. মাজার জিয়ারত শেষে ফেঞ্চুগঞ্জের বিয়ালীবাজার, আশিঘর, এবং ঘিলাছড়া পরগণা বাজারে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। তিনি আজ ফেঞ্চুগঞ্জে মোট ৫ টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

বিভিন্ন স্থানে গণসংযোগে তিনি জাতীয় পার্টির বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে লাঙ্গল মার্কায় ভোট চান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন – সিলেট জেলা জাতীয় পার্টি’র আহবায়ক আলহাজ্ব কুনু মিয়া, যুগ্ন আহবায়ক – আহসান হাবীব মঈন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি – আতিকুজ্জামান জিলু, সাধারণ সম্পাদক – কালাম রাজা সাহেল, যুগ্ন- সম্পাদক গোলাম রাসূল জিতু, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি – হাসানুর রশীদ হাসান, সাধারণ সম্পাদক – আরিফুজ্জামান মিসবাহ, আরও উপস্থিত ছিলেন – শাহীন আহমদ, হুমায়ুন কবীর আমীন, আল আমিন মিন্টু, কিনুর আহমদ, সেলিম মিয়া, আব্দুস সোবহান, আলা উদ্দিন, মনির মিয়া, শিপু আহমেদ, প্রমুখ।

ফেঞ্চুগঞ্জে বিভিন্ন জায়গায় গণসংযোগ শেষে জাতীয় পার্টি কাতারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনে বিয়ালীবাজারের বাড়িতে যান আতিক। সেখানে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

এছাড়াও তিনি জাতীয় পার্টির প্রয়াত নেতাকর্মীদের করব জিয়ারত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281