place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা হারুনুর রশীদ

বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেঞ্চুগঞ্জবাসী সহ দেশ বিদেশের মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. হারুনুর রশীদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।

আরও বলেন – পবিত্র ঈদুল আজহা হল কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আজহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।

আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।

এছাড়াও তিনি সাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ পালন করার আহবান জানিয়েছেন। 

আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই।

ঈ দ মু বা র ক

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281