place বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে পক্ষ থেকে বোবারথলে স্কুল ড্রেস বিতরণ

বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিক্ষা, ক্রীড়া, মানবতা এ শ্লোগানকে সামনে রেখে কাজ করা ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামতলা নাইট রাইডাস ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনায় এবং সুপ্রভাত সিলেট অনলাইন পেইজের চেয়ারম্যান লন্ডন প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পাহাড়ি দূর্গম এলাকা বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রশ্চাৎপদ অঞ্চলের ৮০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২ টার সময় বোবারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর খানের সভাপতিত্বে ও গ্রামতলা নাইট রাইডাস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নুমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডন প্রবাসী সুপ্রভাত অনলাইন পেইজের চেয়ারম্যান হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য বেলাল আহমদ, সাবেক ফুটবলার আবুল হোসেন, শিক্ষক মল্লিক আহমদ, সমাজসেবক কামরান আহমদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার তজির উদ্দিন, মধ্য গ্রামতলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কালাম, গ্রামতলা নাইট রাইডাস ক্রিকেট ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম আনু, শাহীন আহমদ সহ প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে আপরূপ বোবারথল। বোবারথল এলাকায় তেমন একটা যাতায়াতের সু-ব্যবস্থা না থাকার কারনে অনেকেই আসতে অনীহা প্রকাশ করেন। শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। প্রবাসী হাবিবুর রহমান শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের স্কুলড্রেস দিয়েছেন। এটি শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদেরকে উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর জন্য এই মহতি উদ্যোগকে তাঁরা এলাকাবসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাসী হাবিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বিদ্যালয়ের জন্য সব ধরনের সহযোগিতা করব। তোমরা কথা দাও, ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সুশিক্ষা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। তিনি যেকোন প্রয়োজনে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, জানা যায়, লন্ডন প্রবাসী হাবিবুর রহমান সাবেক ফুটবলার হিসেবে তার সুখ্যাতি রয়েছে। তিনি সংক্ষিপ্ত সফরে স্বদেশে আসার পর থেকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সুবিধাবনঞ্চিত মানুষের কল্যাণে এককভাবে সহযোগিতা করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281