place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্যাটারসন সিটি আ.লীগের সভাপতি শায়েক হোসাইনকে অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠান

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্যতম সাবেক ছাত্র নেতা শায়েক হোসাইন যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামের কৃতিসন্তান, মানবসেবী সংগঠন জাবেদ বিডি ক্লাবের সাধারণ সম্পাদক শায়েক হোসাইনকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার রাত ৮টায় স্থানীয় অভিজাত রেস্টুরেন্ট সানরাইজ পার্টি সেন্টারে গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আনা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রাফায়েদ হাদি। সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা চয়ন চন্দ্র শয়ন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহমদ, যুবলীগ নেতা ছালেহ আহমদ, রাহাদ আহমদ, মনজুর খান, শাকিল আহমদ, রুহেল আহমদ, রুবেল আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মুমিত আহমদ, ছাত্রলীগ নেতা তানিম রহমান সানি, ছাত্রলীগ নেতা ও জাবেদ বিডি ক্লাবের সদস্য সুমন আহমদ, চাত্রলীগ নেতা এহছান আহমদ, নাহিয়ান খান এহছান, সালমান আহমদ, সাদমান খান, নাঈম আহমদ, শাহি আহমদ, হোসেন আহমদ, আলী হোসাইন, ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা একটি অবহেলিত গ্রাম থেকে বেড়ে উঠে আজ যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে কাজ করে গেছেন। আজ বর্হিবিশ্বেও বঙ্গবন্ধুর দেশ প্রেমে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর এমন কাজে আমরা গর্বিত। সে যেন ভবিষ্যতে আরো বড় আসনে আসিন হতে পারে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামীলীগের সভাপতি শায়েক হোসাইসহ নব-কমিটির সকল সদস্যদের গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281