place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী অঞ্চল পূর্ব মুড়িয়ায় আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির সহঃ অর্থ পরিচালক ও যুক্তরাষ্ট্র প্রবাসী গৌছুল আলম তাপাদারের অর্থায়নে একাডেমির বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো: জুবায়ের আহমদ মাছুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ড. খসরুজ্জামান পাঠাগারের সভাপতি হাসিবুল আলম হাসিব ।

বিশেষ অতিথি ছিলেন পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মো: ফয়েজ আহমদ ,লন্ডন প্রবাসী সাবেক শিক্ষক পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় মো: মস্তাক আহমদ, ৫২ বাংলা টিভি লন্ডন করোসপন্ডেন্ট সাদিক রহমান বকুল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল রাজু, ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম চৌধুরী শাহিদ, একাডেমির ভাইস চেয়ারম্যান মো: সুনাম উদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ও আইডিয়াল একাডেমির পরিচালক সরওয়ার হোসেন রাহি, সারপার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও আইডিয়াল একাডেমির অর্থ পরিচালক মাস্টার নজরুল ইসলাম খোকন ,মাইজগ্রাম ইনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম আহমদ, ফ্রান্স প্রবাসী আবুল কালাম আজাদ, ৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির।

প্রধান অতিথি হোসেন মুহাম্মদ খছরু বলেন, শিশু-কিশোরদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন। সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের।শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে। তাছাড়া, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

প্রধান অতিথি শিশু-কিশোরদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের মাধ্যমে সুস্থ-সুন্দর জীবন গঠন ও ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখার আহবান জানান। অতিথি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও একাডেমির চেয়ারম্যান মাস্টার সাহিদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো: জাহেদুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন ড. খছরুজ্জামান পাঠাগারের সভাপতি হাসিবুল আলম চৌধুরী হাসিব, আইডিয়াল একাডেমির অর্থ পরিচালক মাস্টার নজরুল ইসলাম খোকন,সারপার দাখিল মাদ্রাসার হিফজ বিভাগ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমদ তাপাদার, সারপার ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক ফজল আহমদ, একাডেমির সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম টিপু,খালেদা বেগম,নাজিফা বেগম, তুহিন আহমদ তাপাদার, সামিয়া বেগম, তাইবা বেগম, তওয়াহির আহমদ, ওয়াহিদুর রহমান আবিদ।

বিশেষ অতিথির বক্তব্যে পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মো: ফয়েজ আহমদ বলেন পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমি অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের কে মেধা বিকাশে অসামান্য অবদান রাখছে। ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফল ও সরকারী বেসরকারি বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠান হলো এই একাডেমি।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।

আগত অতিথি ও অভিভাবকদের কে আপ্যায়ন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281