place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আল ইসলাহ নেতা মঈনুল ইসলাম পারভেজ

মুহাম্মদ জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৮০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তার পিএইচডি ডিগ্রির থিসিসের শিরোনাম ছিলো –
‘সিলেট জেলায় আরবি ও ইসলামি শিক্ষা সম্প্রসারণে প্রখ্যাত উলামা- ই কেরামের অবদান (১৯০০-২০০৮)’উল্লেখ্য মঈনুল ইসলাম পারভেজ বাংলাদেশে আরবি শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি তার দীর্ঘ জীবনে আরবি শিক্ষার মূল স্থম্ব হিসেবে উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা ফুলতলী র. এর দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে ঘরে ঘরে আরবি শিক্ষার প্রসারে গুরুত্ব রাখেন। মঈনুল ইসলাম পারভেজ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে বহাল রয়েছেন। তার এই অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার ছাত্র সহ অন্যান্যরা।

সিলেটের বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি নিয়মিত অংশ নেন এবং পাশাপাশি তিনি জাতীয় দৈনিক কালের কন্ঠে আরবি শিক্ষার প্রসারে বিভিন্ন লেখনী তুলে ধরেছেন। এর মধ্যে তার লেখা অনেক গ্রন্থও রয়েছে।

উল্লেখ্য মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ
পিতা মোহাম্মদ দ্বীনুল ইসলাম(বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক)
মাতা হেনা ইসলাম
গ্রাম হবিবপুর (শ্রীবৎসপুর)
জগন্নাথপুর, সুনামগঞ্জ
দাখিল ১৯৯০সাল প্রথম বিভাগ, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা
আলিম ১৯৯২ প্রথম বিভাগ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা
বিএ(অনার্স) ১৯৯৫ প্রথম শ্রেনী, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
মাষ্টার্স ১৯৯৬সাল প্রথম শ্রেনী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
এমফিল ডিগ্রি ২০১২সাল ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
থিসিস শিরোনাম “আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)ঃজীবন ও কর্ম
পিএইচডি থিসিস শিরোনাম ” সিলেট জেলায় আরবী ও ইসলামী শিক্ষা সম্প্রসারণে প্রখ্যাত উলামা-ই কেরামের অবদান(১৯০০-২০০৮) “
এমফিল ও পিএইচডি উভয়টির সুপারভাইজার অধ্যাপক ড. মো: রইছ উদদীন
আট ভাই বোনের মধ্যে ৭ম
প্রকাশিত গ্রন্থঃ ১/মহাগ্রন্থ আল কুরআনের শ্রেষ্ঠত্ব,২ /আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিচয় ৩/ সিয়ামে রামাদান ও আমাদের করণীয় ৪/ইসলামের ঐতিহাসিক যুদ্ধ রাসূল(সা.)এর মু’জিযা৫/ইসলামে শিশুর মৌলিক অধিকার অপ্রকাশিত গ্রন্থ ১/নারীর অধিকার ইসলামি প্রক্ষিত ২/ ছোটদের জ্ঞান অন্বেষনে অনীহা ওপ্রতিকার ৩/ সূরা ফাতিহার মাহাত্ম ও তাৎপর্য
অধ্যক্ষ,হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, জগন্নাথপুর
একবার জেলা ও একবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281