place বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন উবায়েদুল্লাহ মাহমুদ জুয়েল

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদ মোবারক….

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ বিদেশের অবস্থানরত সকল মুসলিম ভাইবোন সহ ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী এবং ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক উবায়েদুল্লাহ মাহমুদ জুয়েল।

আমাদের ক্ষনিকের জীবন আল্লাহ দিয়েছেন। সেই জীবনে যেন একে অন্যের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিতে পারি।

আমাদের শ্লোগান হোক ‘ ভাই ভাই – মুসলিম বিশ্ব আমরা সবাই’

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন – ঈদুল আযহা হচ্ছে ত্যাগের বিনিময়ে শিক্ষা অর্জন করা। আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমাদের উচিৎ আল্লাহর নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু বন্টন এর মাধ্যমে কুরবানী করা। আমাদের আশেপাশের মানুষ কে সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন– আমি ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের সেবা দিতে প্রত্যয় নিয়েছি। পাশাপাশি ব্যবসায়ী এবং ক্রেতাদের সমন্বয় যেন ঘটে সেদিকে খেয়াল রাখছি। এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন- হিংসা বিদ্বেষ দূর করে ত্যাগের মহিমায় আমরা যেন সমাজের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারি।

পরিশেষে তিনি আবারও দেশ বিদেশের অবস্থানরত মুসলিম ভাইবোন সহ সবাইকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান।
ঈদ মোবার

জালালাবাদ /৫৭৮৮২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281