place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাস্তিক্যবাদ ও বাতিল মতবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে দ্বীনি কাজকে এগিয়ে নিতে হবে: তালামীয

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাস্তিক্যবাদ ও বাতিল মতবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে দ্বীনি কাজকে এগিয়ে নিতে হবে
তালামীযে ইসলামিয়ার মতবিনিময় সভায় বক্তারা

৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, বাদ যুহর, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইসলাম অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। দুনিয়ার দিকে দিকে মুসলমানগণ নির্যাতন-নিপীড়নের পাশাপাশি নানামুখী ফিতনার সম্মুখীন হচ্ছে। নানা বাতিল আকীদা-বিশ্বাস সমাজে ছড়ানো হচ্ছে। নানা কৌশলে ঈমান হরণের অপচেষ্টা চলছে। অথচ একজন মুসলমানের ইহ ও পরকালীন সফলতার প্রধান শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা-বিশ্বাস। তাই বিশুদ্ধ আকীদা-বিশ্বাস প্রচার-প্রসারের সাথে সাথে বাতিল মতবাদের বিরুদ্ধে কাজ করে যেতে হবে। নাস্তিক্যবাদীরা এদেশে নানা কৌশলে ইসলামবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তালামীযে ইসলামিয়া সর্বদা প্রস্তুত রয়েছে।

বক্তারা আরও বলেন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) বাতিল আকীদা-বিশ্বাস থেকে ছাত্রসমাজকে বাঁচিয়ে রাখার নিমিত্তে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। তাঁর চেতনা ও আদর্শ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের সর্বস্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর মানসিকতা অর্জন করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মুফতি মাওলানা বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি।

নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, মো. ইমাদ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সিলেট পূর্ব জেলার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ বখত নিয়াজী, হবিগঞ্জ জেলা সভাপতি মো. ছাদেকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি সাইফুল্লাহ বিন নামর, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নাসির খান, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু হেনা ইয়াসিন, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281