place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নাসির বিড়িসহ বিয়ানীবাজারের আব্দুল কাদির শিপু গ্রেপ্তার

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১০২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেটকারে বহনকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ আব্দুল কাদির শিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও – লকডাউন অমান্য করায় আটক ২৪৯ জন

শিপু সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মৃত শাহাব উদ্দিনের ছেলে। শনিবার (০৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়ি নিয়ে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকার রাস্তা দিয়ে আসছে। খবর পেয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ও সহকারি উপপরিদর্শক (এএসআই) পিযুষ দাসসহ পুলিশের একটি দল মনারাই এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি নীল রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে সেটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ৫০০ শলাকা শেখ নাসির উদ্দিন বিড়ি আটক করা হয়। এসময় প্রাইভেটকার ও এর চালক আব্দুল কাদির শিপুকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার (০৩ জুলাই) দুপুরে বলেন, বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাতে থানায় মামলা হয়েছে। তাকে আজ (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281