place বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

নবীগঞ্জে নিজস্ব রাস্তার কাজে বাধা,সালিশ অমান্য করে দূর্বিত্তদের হামলা ; আহত ৫

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে নিজস্ব রাস্তা সংস্করণ করার সময় দূর্বিত্তদের হামলায় ৫জন আহত হয়েছে।

মঙ্গলবার ২১ডিসেম্বর সকাল ৮টার সময় এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ২০ডিসেম্বর বোয়ালজুর গ্রামের মোঃ আব্দুর রউফ সাহেবের বাড়ির পাশে তাদের ব্যক্তিগত রাস্তা মেরামত করার জন্য রাস্তার পাশে মাঠি আটকিয়ে রাখার জন্য কলুম গাছ দিয়ে বেস্টুন তৈরি করেন। দূর্বিত্তরা রাস্তায় মেরামত না করার জন্য বাধা প্রদান করে। তখন গ্রামের মুরুব্বীরা মিলে বিষয়টি মিমাংসা করার জন্য লেবু মিয়ার কাছে গেলে তিনি জানান এই রাস্তা মেরামত করা যাবে না। রাস্তার পাশে দেওয়া বেস্টুন উঠিয়ে নিতে তাদের বলেন। পরবর্তীতে আবার সালিশ বিচারক হাজ্বী এলাইচ মিয়া তাদের কাছে গেলে সালিশ মেনে নেয়। কিন্তু বিচারের দিন ২১ডিসেম্বর সকাল ৮ ঘটিকার সময় দেশীয় অস্ত্র দা,শিকল,রামদা,দিয়ে আক্রমণ করার জন্য তারা ঘটনাস্থলে আসে এবং এ সময় ফজলু মিয়াকে রাস্তায় পেয়ে লেবু মিয়া গংরা ফজলু মিয়া,আব্দুস সামাদ,রেজাউল,আজাদ,সাইকুল মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় গুরুতর আহত ব্যক্তি ফজলু মিয়ার চিৎকার শুনে ফজলু মিয়ার ভাই এগিয়ে আসলে তাকেও লেবু মিয়া,লেবু মিয়ার ছেলে ইতালি প্রবাসী রাসেল,মাসুম,শামীম মিয়া সবাই মিলে হামলা করে। পরবর্তীতে আহত ফজলু মিয়ার লোকজন আসলে দূর্বিত্তরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আহত ফজলু মিয়ার ভাতিজা মামুনকে ফোন দিলে সে জানায় সে লেখা পড়ার জন্য অনেক দিন ধরে ঢাকায় অবস্থান করছে। আহত ফজলু মিয়ার ভাতিজা তাজুলের সাথে যোগাযোগ করা হলে সে জানায় ঘটনার সময় সে আউশকান্দি বাসায় ছিল। মারামারির খবর শুনে সে দ্রুত গাড়ি নিয়ে বাড়িতে যায় গিয়ে দ্রুত আহত ব্যাক্তিদের চিকিৎসার জন্য নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী হাসপাতালে নেওয়ার জন্য রেফার করে এবং দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাজুল জানান, সালিশ অমান্য করে আমাদের উপর অমানবিক নির্যাতনের বিচার পক্রিয়াধীন রয়েছে। আহত ফজলু মিয়ার শারীরিক অবস্থা এখনো আশংকাজনক। তিনি সুস্থ হয়ে বাড়িতে আসার পর গ্রামের মুরব্বিদের সালিশ মাধ্যমে বিচার হবে। এতে সঠিক বিচার না পেলে আমরা আইনের আশ্রয় নেবো।
এ সময় লেবু মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

বিষয়ের সত্যতা জানার জন্য সালিশ বিচারক হাজ্বী এলাইচ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা বিচারের আওতায় এনেছিলাম। কিন্তু বিচারের দিন সকালে যে ন্যাকারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা আশা করিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281