place বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে –সুলতান আহমদ

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ বলেন, স্বাধীনতা মহান আল্লাহ’র অশেষ দয়া, এজন্য আমরা মাবুদের শুকরিয়া আদায় করি। যাদের রক্তে এদেশ স্বাধীন হয়েছে আল্লাহ তাঁদের উত্তম বদলা দান করুন। তাঁরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, আমরা ততদূর যেতে পারিনি। বর্তমানে শুধু মুখে চেতনার কথা বলা হয় অথচ যারা চেতনার কথা বলেন তারাই মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে আছেন। এমনও শোনা যায়, একাত্তরে যারা পাকিস্তানি বাহিনীকে মুরগি সাপ্লাই করেছে তারাও আজ স্বাধীনতার চেতনার কথা বলে এদেশে বামদের স্বপ্ন বাস্তবায়নে তৎপর। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হচ্ছে, এই চাওয়া আমাদেরও। এটা আমরাও চাই, কিন্তু মুরগী সাপ্লাইকারীদের কণ্ঠে স্বাধীনতার চেতনার কথা শুনতে আমরা রাজি নই। এরা এদেশের ধর্মীয় মূল্যবোধকে পাশ কাটিয়ে সোনার বাংলা গড়তে চায়। কিন্তু এটা কখনো সম্ভব হবে না। এ ধরনের ধর্মবিদ্বেষী যারা এদেশে ঘাপটি দিয়ে আছেন, এরা কখনো দেশের বন্ধু হতে পারে না। এদের ব্যাপারে এদেশের মানুষ অবগত আছেন।

তিনি আরো বলেন, আমাদের আরও চিহ্নিত করতে হবে তাদেরকে, যারা দেশের আগামী প্রজন্ম ও জাতিকে বানরের বংশধর বানাতে চায়। নতুবা এদেশে প্রকৃত মানুষ গড়ে উঠবে না আর প্রকৃত সোনার বাংলাদেশও হবে না। এজন্য ধর্মীয় মূল্যবোধসম্পন্ন শিক্ষা বহাল রাখা সহ এ ধরনের ধর্ম ও দেশবিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সজাগ থাকতে হবে।

১৬ ডিসেম্বর ‘২২, শুক্রবার, বাদ জুমু’আ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু ও সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।

শাখা সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিনের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মুক্তাদির খান, সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী ও প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট’র সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, মিনহাজুল ইসলাম নিয়াজ, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক মাহবুব খান, সিলেট মহানগরীর সহ-প্রশিক্ষণ সম্পাদক আল আমিন তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক গুলজার আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার সাবেক সভাপতি মুশতাক আহমদ, ভিপি মাহমুদুর রহমান, সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ২৪নং ওয়ার্ড শাখা সভাপতি ইমাম উদ্দিন মানিক, ২৫নং ওয়ার্ড শাখার সভাপতি নাজমুল হাসান রাসেল, ২১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, ২৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নুরুল হাসান, সিলেট মহানগরীর সদস্য এস এম আলী আহমদ, মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম, ২৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী, ২১নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাদী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281