place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

দেশে ফিরেই বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা পেলেন সোনাজয়ী ইমরানুর

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মঙ্গলবার সকালেই দেশে ফেরার কথা ছিল এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অ্যাথলেট ইমরানুর রহমানের। ফ্লাইট জটিলতার কারণে সকালে আসতে পারেননি। এসেছেন রাতে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই উষ্ণ সংবর্ধনা পেয়েছেন লন্ডনে জন্ম নেওয়া বাংলাদেশের এই অ্যাথলেট।

বিমানবন্দরে কেউ এসেছেন বাংলাদেশের পতাকা নিয়ে, আবার কেউ বা ফুল নিয়ে। সেই সঙ্গে মিষ্টিমুখও হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন ছাড়াও নানান প্রান্ত থেকে স্প্রিন্টার ইমরানুর রহমানকে শুভেচ্ছা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন।

বিমানবন্দরে নেমে ইমরান বলেছেন, ‘এভাবে দেশে ফিরতে পেরে আমি অনেক খুশি। সবাই যেভাবে আমাকে বরণ করেছে তাতে করে আমি অভিভূত।’

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ৩০ বছর বয়সী ইমরানুর বলেছেন, ‘আপনারা আমাকে সমর্থন করেছেন। সবার প্রতি ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাকে ভালো ফলাফলে সহায়তা করেছে।

কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছেন ইমরান। সামনের দিকে আরও সাফল্য চাইছেন তিনি, ‘আমি অ্যাথলেটিকসে পুরো সময় দিতে চাই। আমার মনোযোগের পুরোটাই অ্যাথলেটিকসে রাখতে চাই। সবাই আমার পাশে এসে দাঁড়ালে অ্যাথলেটিকসে আরও ভালো কিছু করা সম্ভব হবে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ইমরানকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা এড‌ভো‌কেট আব্দুর রকিব সা‌হে‌বে ইমরান‌কে আবিষ্কার ক‌রে লন্ডন থে‌কে দে‌শে নি‌য়ে আ‌সেন বর্তমা‌নে সে এখন এশিয়ার দ্রুততম এশিয়া দ্রুততম মানবের খ্যাতি অর্জন করেন ইমরানুর রহমানের দেশের পত্রিক নিবাস সি‌লেট, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপু‌র ইউ‌নিয়‌নের সন্তান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281