place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

দেখে নিন ইউরোর কোয়ার্টারে কোন কোন দল

খেলা
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১০৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবারের ইউরো জমে উঠেছে। দেখতে দেখতে চূড়ান্ত হয়ে গেছে ইউরোর কোয়ার্টার ফাইনাল। রোমাঞ্চকর শেষ ষোলোতে চমক আর ফেভারিটদের বিদায়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবারের আসর।

যে গ্রুপ অব ডেথ নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি সেই গ্রুপের কেউই শেষ আটে জায়গা করে নিতে পারেনি।

মূলত ওই গ্রুপেই ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম ফেভারিট ফ্রান্স। সঙ্গে ছিল জার্মানি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি কেউ। বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।

নেদারল্যান্ডস ও ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছে চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের মতো দলগুলো। শুরুতে ক্রিস্টিয়ান এরিকসেনকে হারিয়ে ধাক্কা খাওয়া ডেনমার্ক মাথা তুলে দাঁড়িয়ে নিশ্চিত করেছে শেষ আটের টিকিট।

অসাধ্য সাধন করেছে ইংল্যান্ডও। ১৯৬৬ সালের পর বড় টুর্নামেন্টে জার্মানিকে নকআউটে হারাতে পারেনি তারা। সেই ইংলিশরাই শেষ ষোলোয় তাদের হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকা ইতালির সঙ্গে শিরোপার দাবি জানিয়ে রাখছে স্পেনও।

এখন কয়েকদিন বিরতি দিয়ে কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী শুক্রবার। প্রথম দিন মাঠে নামবে সুইজারল্যান্ড-স্পেন। পরের ম্যাচে মুখোমুখি হবে ইতালি-বেলজিয়াম।

এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ও সূচি-

সুইজারল্যান্ড-স্পেন, সেন্ট পিটার্সবার্গ, আগামী শুক্রবার রাত ১০টা।

বেলজিয়াম-ইতালি, মিউনিখ, আগামী শুক্রবার রাত ১টা

চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, বাকু, আগামী শনিবার রাত ১০টা

ইউক্রেন-ইংল্যান্ড- রোম, আগামী শনিবার রাত ১টা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281