place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলমতের ঊর্ধ্বে উঠে ছাতকের শিক্ষা ও যাতায়তের উন্নয়ণ করতে চাই : এমপি মানিক

মো. জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে বসবাসরত ছাতকবাসীর সংগঠন ছাতক সমিতি সিলেট’র দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩-২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর বিকাল ৪ ঘটিকায় শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে জাঁকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্টিত হয়।

সম্মেলনে ২০২৩-২০২৪ সালের জন্য সর্বসম্মতিক্রমে মোঃ ফজর আলী সভাপতি, মোঃ নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং কবির আহমেদ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ছাতক-দোয়ারা) সুনামগঞ্জ-(৫) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাতকের অনেক গুণী ও মেধাবী সন্তানেরা। আমরা যখন প্রবাসে যাই তখন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে গেলে মনেই হয়না আমরা প্রবাসে আছি। মনে হয় প্রবাসে একখন্ড বাংলাদেশ।

তিনি আরো বলেন, ছাতক সমিতি সিলেট, সিলেটে বসবাসরত আঞ্চলিক যেকোনো সংগঠনের চেয়ে এগিয়ে আছে।সামাজিক বিভিন্ন দাবীর আন্দোলনে সরব, গুনিজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, সফল জনক-জননী সম্মাননা সহ বিভিন্ন দুর্যোগে ছাতকের মানুষের পাশে দাঁড়িয়ে ছাতক সমিতি সিলেট প্রমান করেছে তারা সত্যিকারে সামাজিক ও মানবিক সংগঠন। আমি যখনই ছাতক সমিতিতে এসেছি আমার কাছে মনে হয়েছে এটা ছাতকবাসীর একটি মিলনকেন্দ্র। ছাতকের সবার সহযোগিতায় দলমতের ঊর্ধ্বে উঠে ছাতকের শিক্ষা ও যাতায়তের উন্নয়ণ করতে চাই। আমি নতুন কমিটিতে যারা আসবে তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অতীতের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনটি যেন এগিয়ে যায় অনেকদূর সেই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক সমিতি সিলেট এর উপদেষ্টা নাসিম হোসাইন, ছাতক সমিতি সিলেট এর উপদেষ্টা মোহাম্মদ ছানাওর, ছাতক সমিতি সিলেট এর উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
সংগঠনের সভাপতি অধ্যাপক খসরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তিলাওয়াত করেন যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা সৈইদুর রহমান।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় সংগীত শিল্পী সৌরভ সোহেল, বাবু লাল, মুন্নী সহ আরো অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281