place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ত্রৈমাসিক আল-মানার’র মোড়ক উন্মোচন সম্পন্ন

মামুনুর রশীদ, গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৯৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বাংলা ত্রৈমাসিক আল-মানার’র আত্মপ্রকাশ সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। আজ রবিবার (৩০ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারস্থ ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলা ত্রৈমাসিক আল-মানার’র সম্মাদনা পরিষদের সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও আল-মানার’র সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চলনায় মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব, প্রাকৃত প্রকাশনির স্বত্বাধিকারী কবি মামুন সুলতান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাহিত্য অঙ্গনে ‘আল-মানার’ নতুন এক সংযোজন। মামুন আমাদের অনুজ হয়েও অগ্রজের কাজ করেছে। সিনিয়র কবি, সাহিত্যক থেকে নবীন কবি, লেখকের লেখায় আল-মানার সৌন্দর্য প্রদর্শন করেছে। আল-মানারকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। বইয়ের শেষ পাতায় লেখা ‘যোগ্য লেখক তৈরিতে আল-মানার মুখ্য ভূমিকা পালন করবে’। এই কথাটির মাধ্যমে সম্পাদক বলেছেন, আল-মানার কেবল একাই লেখা প্রকাশ করবে না। আল-মানার নতুন নতুন লেখক তৈরি করবে। আল-মানারের জন্য রইল শুভ কামনা।”

হাফিজ আফতার হোসেনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ এর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিসবাহ আহমদ, লন্ডন প্রবাসী ইকবাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হেকিম শিকদার,বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সভাপতি কবি সম্রাট তারেক,নন্দিরগাও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কে এম শাহিন আহমদ, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, গোয়াইনঘাট উপজেলা শাখা তালামীযের সভাপতি শরীফ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলাজুর রহমান, ব্যবসায়ী সাজু আহমদ, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সদ্য-সাবেক সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সদ্য-সাবেক প্রচার সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নাদিম হাসান, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সদ্য-সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসনাত নোমান, গোয়াইনঘাট উপজেলা শাখা তালামীযের যুগ্ম-সম্পাদক দিলোয়ার হোসাইন, তিবিয়ান মাহবুব, শুয়াইব হোসাইন প্রমুখ।

সম্পাদনা পরিষদের সভাপতি ইকবাল আহমদের সমাপনি বক্তব্য ও রুম্মান আহমদ চৌধুরীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281