place বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

জ্ঞান-বিজ্ঞান চর্চায় মুসলিম ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে —–মাওলানা উসমান গণি

মারুফ আলম তালুকদার মিজু
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি বলেন, বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষতায়। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নিত্যনতুন আবিষ্কার মানুষের জীবনযাত্রায় নিয়ে এসেছে আমূল পরিবর্তন। পরিবর্তনশীল এই বিশ্বে নিজেদেরকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও প্রযুক্তিক্ষেত্রে ব্যাপক দখলের মাধ্যমেই নিজেকে প্রস্তুত করতে হবে। ইসলাম ও মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতিকে ভালো করে জানতে হবে। সর্বোপরি দ্বীনের কাজকে সঠিকভাবে সমাজে এগিয়ে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য

মুসলিম ছাত্রসমাজকে জ্ঞান-বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে।

আজ ১০ ডিসেম্বর ২০২২, শনিবার, বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ আলিম মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া পূর্ব গৌরীপুর ইউনিয়ন আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি জয়নুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী।

শাখা সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মারুফ তালুকদার মিজু, মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুমিত, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী, উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, বার্মিংহাম আল-ইসলাহ ইউকের সাধারণ সম্পাদক হাফিয রুমেল আহমদ, মৈশাষী অষ্টগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালক শেখ জুয়েল রানা, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মনজুর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন তালামীযের সহ-সাধারণ সম্পাদক মীর জাবের, সহ-সাধারণ সম্পাদক মির্জা মিসবাহ, জসীম বেগ, শেখ তাওহীদ, আবু বক্কর, সুমায়েল আহমদ, মামুন মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281