place বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

জুয়ার বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিকের বাড়ীতে হামলা, প্রেসক্লাবের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় আব্দুল্লা আল নোমান নামে এক প্রবাসী সাংবাদিকের বাড়ীতে সন্ত্রাসী হামলা করেছে পেশাদার জুয়াড়িরা। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (৫ নভেম্বর ) রাতে উপজেলার সদর ইউনিয়নের নিজ ছত্তিশ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল্লা আল নোমান ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক জালালাবাদ পত্রিকা ও সুরমা নিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

হামলাকারীরা হলেন, সদর ইউনিয়নের দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের ব্যবসায়ী এরশাদ মিয়া (৪৫), এবং একই বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া (৩০) হেয়ার কাটিং বাংলাদেশের কর্ণধার জিলাল আহমদ (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জন।

জানা গেছে, গত ৩ নভেম্বর ‘ফেঞ্চুগঞ্জে এবার শীলং তীরের হানা’ এমন একটি সংবাদের পেপার কাটিং অংশ সংযুক্ত করে ফেসবুকে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক আব্দুল্লা আল নোমান। ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লিখেন ‘গত ২০২১ সালের সংবাদ, এখনও বন্ধ হয়নি শীলং তীরের জুয়া! এছাড়াও ওই পোস্টে জুয়াড়িদের নাম এবং কোন কোন স্থানে জুয়ার আসর বসে এগুলোও তিনি উল্লেখ করেন।

এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া এরশাদ মিয়া, সেলিম মিয়া, জিলাল আহমদ বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তারই জের ধরে পরবর্তীতে গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সাংবাদিক আব্দুল্লা আল নোমানের বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়।

 

এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা বলেন, পেশাদার জুয়াড়িদের দারা ঘটিত অপরাধ প্রকাশ করায় যদি সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা করা হয়। তাহলে তো সাংবাদিকতা করাই মুশকিল হয়ে যাবে এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে এরা দিনদিন আরও বেপরোয়া হয়ে যাবে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, প্রবাসী সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432