place বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

জাপা প্রার্থী বালুলের প্রচার মিছিল

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে সরকার প্রশ্নের সম্মুখীন হবে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার যদি কোন ধরনের তামাশা খেলার চেষ্টা করে তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘরে বসে থাকবেনা।

তিনি সোমবার (১৯ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে লাঙ্গল প্রতীকের সমর্থনে প্রচার মিছিলের পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।

বাবুল বলেন, ষড়যন্ত্র হচ্ছে। পেশী শক্তি প্রয়োগও চলছে। কিন্তু পবিত্র এই নগরীর নাগরিকগণ ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবেন ইনশাআল্লাহ।

প্রচার মিছিলে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, মামুনুর রশিদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ইসমাইল আলী আশিক, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281