place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ প্রতি বছরের ন্যায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৪, সোমবার সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত মোগলাবাজার, রেঙ্গাহাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টারে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সভাপত্বি করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া) পরিচালনা করেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব।

উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বিশেষ অতিথি ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, আল-আরাফাহ্ ব্যাংকের লামাবাজার উপ-শাখার ম্যানেজার মোঃ আখলাকুল মৌলা বাহার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, লন্ডন প্রবাসী মহসিন আলী, বিশিষ্ট মুরব্বি নামর আলী, ডা. মুহিবুর রহমান হালিম, সমাজকর্মী ফজির আহমদ, আতাউর রহমান, জাহেদ আহমদ, মইনুল ইসলাম মঞ্জুর, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, শিক্ষক তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুশিক, সাংবাদিক শফিক আহমদ শফী, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাংবাদিক হিরা আহমদ, ইমরান সাদিম, সদস্য মুরাদ আহমেদ নিজাম ও শাহজাহান মিয়া।

১৪ অক্টোবর ২০২৪, সোমবার প্রথম দিন তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ রোগ নির্ণয় করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চশমা প্রদান করা হয়। এ সময় বাছাইকৃত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও ১০০ এর অধিক চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য নেওয়া হয়। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এসমস্ত রোগীদের অপারেশন করা হবে। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান টিমের নেতৃত্বে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ বলেন, চোখ মানবজীবনের অপরিহার্য অঙ্গ। কাজ ও অন্যান্য ব্যস্ততায় অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়া হয় না। তাই আজকে আমরা অসহায় গরিবদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281