place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

জনগণের ভালাবাসায় নির্বাচনে এসেছি: মো. নুরুল ইসলাম

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন- জীবনের সবটুকু সময় মানুষের সেবায় বিলিয়ে দিয়েছি। যাবার বেলায় থামব কেন? আমি তো আমার জন্য করিনি। করেছি জনগণের জন্য। কতটুকু দিতে পেরেছি তা জানিনা কিন্তু জনগণের চাপের মুখে নির্বাচনে দাড়াতে হচ্ছে। জনগণ আমাকে চায়। তার বহিঃপ্রকাশ ঘটবে আগামী ২৯ মে। আমি মানুষ কে ভালবাসি মানুষ আমাকে ভালবাসে।

তিনি গতকাল ২৬ এপ্রিল ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর সেনেরবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি পুরো বাজার ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য – বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম সর্বশেষ নির্বাচনে প্রায় ১৫ হাজার ভোট পেয়ে কাপ – পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হোন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281