place বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

ছাতক সমিত সিলেট’র সম্মেলন অনুষ্ঠিত।সভাপতি ফজর আলী, সম্পাদক নিজাম উদ্দিন,

মো. জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাতক সমিত সিলেট’র সম্মেলন অনুষ্ঠিত।সভাপতি ফজর আলী, সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক কবির আহমেদ

সিলেটে বসবাসরত ছাতকবাসীর সংগঠন ছাতক সমিতি সিলেট’র দ্বিবার্ষিক সম্মেলন ২০২২-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ১৭ নভেম্বর বিকাল ৪ ঘটিকায় শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে জাঁকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে ২০২২-২০২৩ সালের জন্য সর্বসম্মতিক্রমে মোঃ ফজর আলী সভাপতি, মোঃ নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং কবির আহমেদ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ছাতক-দোয়ারা) সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক।

প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাতকের অনেক গুণী ও মেধাবী সন্তানেরা। আমরা যখন প্রবাসে যাই তখন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে গেলে মনেই হয়না আমরা প্রবাসে আছি। মনে হয় প্রবাসে একখন্ড বাংলাদেশ।

তিনি আরো বলেন, ছাতক সমিতি সিলেট, সিলেটে বসবাসরত আঞ্চলিক যেকোনো সংগঠনের চেয়ে এগিয়ে আছে। সামাজিক বিভিন্ন দাবীর আন্দোলনে সরব, গুনিজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, সফল জনক-জননী সম্মাননা সহ বিভিন্ন দুর্যোগে ছাতকের মানুষের পাশে দাঁড়িয়ে ছাতক সমিতি সিলেট প্রমান করেছে তারা সত্যিকারে সামাজিক ও মানবিক সংগঠন। আমি যখনই ছাতক সমিতিতে এসেছি আমার কাছে মনে হয়েছে এটা ছাতকবাসীর একটি মিলনকেন্দ্র। আমি নতুন কমিটিতে যারা আসবে তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অতীতের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনটি যেন এগিয়ে যায় অনেকদূর সেই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক সমিতি সিলেট এর উপদেষ্টা নাসিম হোসাইন, ছাতক সমিতি সিলেট এর উপদেষ্টা মোহাম্মদ ছানাওর, ছাতক সমিতি সিলেট এর উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।

সংগঠনের সভাপতি অধ্যাপক খসরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তিলাওয়াত করেন যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা সাইদুর রহমান।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় সংগীত শিল্পী সৌরভ সোহেল, বাবু লাল, মুন্নী সহ আরো অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281