place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

চেন্নাইয়ের মাষ্টার ক্লাস ইন লিভার ডিজিজে আমন্ত্রিত ফ্যাকাল্টি অধ্যাপক স্বপ্নীল

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১০৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চেন্নাইয়ের ইন্টারন্যশনাল লিভার ট্রান্সপ্লান্ট সোসাইটি, সোসাইটি ফর লিভার ট্রান্সপ্লান্টেশন ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট গ্রুপ ও ডা. রেলা
হসপিটাল আয়োজিত ১৩তম মাস্টার ক্লাস ইন লিভার ডিজিজেজ ২০২৩ সম্মেলনে আমন্ত্রিত ফ্যাকাল্টি হিসেবে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এই সম্মেলনটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রধান লিভার সম্মেলন হিসেবে পরিগনিত হয়। সারা পৃথিবী থেকে বহু শত লিভার বিশেষজ্ঞ ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন প্রতি বছর এই সম্মেলনটিতে যোগ দিয়ে থাকেন। আমাদের এ অঞ্চলের লিভার রোগের চিকিৎসার আধুনিকায়নে সম্মেলনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারন এই সম্মেলনে এই অঞ্চলের লিভার বিশেষজ্ঞরা পাশ্চাত্য ও প্রাচ্যের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের ডে টু ডে প্র্যাক্টিসকে আরো যুগোপযোগী করার সুযোগ পেয়ে থাকেন।

অধ্যাপক ডা. স্বপ্নীল সম্মেলনটিতে লিভার সিরোসিসের রোগীদের পেটে পানি বা এ্যাসাইটিসের আধুনিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্যানেল ডিসকাশনে প্যানেলিষ্ট হিসেবে যোগ দেন।

উল্লেখ্য অধ্যাপক ডা. স্বপ্নীল বাংলাদেশে লিভার বিশেষজ্ঞদের এবং লিভার বিষয়ক একাধিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি তিনি ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকাল এসোসিয়েশনের সহসভাপতি, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারন সম্পাদক এবং এশিয়া প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল এসেসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারেরও একজন ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432