place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে “জয়িতা” সফল জননী সম্মাননা পেলেন অসীমা বড়ুয়া

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর’র উদ্যোগে জয়িতা অন্বেষণে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সফল জননী নারী সন্মেলনে জেলা পর্যায়ে ‘জয়িতা’ সফল জননী নির্বাচিত হয়েছেন অসীমা বড়ুয়া।

৩১ জানুয়ারি ২০২৩ (মঙ্গলবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমানএনডিসি সভাপতিত্বে আলোচনা সভা সন্মাননা অনুষ্টান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতু নেসা ইন্দ্রিরা এমপি, অনুষ্ঠানে ভার্চুয়াল অংতগ্রহন করেন।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার), মহিলা বিষয়ক অধিদপ্তরের সচিব জনাব ফরিদা পারভীন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। আরো উপস্থিত ছিলেন জয়ীতা নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেষে জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের পরিচালক মিসেস মাধবী বড়ুয়ার সবাইকে ধন্যবাদ জানান।

“জয়িতা” সফল জননী ধার্মিক উপাসিকা অসীমা বড়ুয়া ফটিকছড়ি উপজেধীন নানুপুর গ্রামের ঐতিহ্যবাহী হরকিশোর মহাজনের পুত্রবধু, অষ্টম সংঘরাজ ভদন্ত শীলালংকার মহাস্থবির মহোদয়ের ভ্রাতুষ্পুত্র বধু, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ডাঃ বিজয় বড়ুয়া বিসিএস ও পুত্র বধু ডাঃ ঋতু বড়ুয়া বিসিএস শাশুড়ী মাতা, বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত রাতুল বড়ুয়ার সহধর্মিণী জয়িতা অসীমা বড়ুয়ার ছেলে মেয়েরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
জয়িতা অসীমা বড়ুয়া বেগম রোকেয়া দিবস ২০২১ এ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্টানে চট্টগ্রামের জেলা প্রসাশক মহোদয় সফল জননী অসীমা বড়ুয়াকে “জয়িতা” সম্মাননা পান। উক্তদিনে তিনি উপজেলা পর্যায়ে ফটিকছড়ি উপজেলা থেকে সফল জননী “জয়িতা” সম্মাননায় ভূষিত হন।
এবার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সফল জননী “জয়িতা” সন্মাননায় ভূষিত হন।

উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অর্থনৈতিকভাবে সফল, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল, সফল জননী, নির্যাতনের বেড়াজাল থেকে বের হয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী এবং সমাজসেবায় সফল এই ৫ টি ক্যাটাগরিতে সংগ্রামী নারীদের “জয়িতা” উপাধিতে ভূষিত করে সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281