place বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

ঘরে  বউ তোলার আগে প্রাণ হারিয়েছেন রেদোয়ান

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের-জকিগঞ্জ সড়কে অটোরিকশা ও টেম্পুর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রেদোয়ান আহমদ চৌধুরী নামের এক তরুণ। তিনি সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট অংশের সড়কের বাজারের পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগেই আকদ সম্পন্ন হয় রেদোয়ানের। শুক্রবার তার দাদীর শিরনী ছিলো। দাদীর শিরণীতে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশায় করে মাকে নিয়ে জকিগঞ্জে গ্রামের বাড়ি যাচ্ছিলেন রেদোয়ান। দুর্ঘটনায় তার মা পান্না বেগমসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেদোয়ান মাহমুদ চৌধুরী জকিগঞ্জের মানিকপুর ইউপির খলাদাফনিয়া গ্রামের মাওলানা কবির আহমদ ও পান্না বেগম দম্পত্তির এমাত্র ছেলে। তিনি এমসি কলেজের অর্থনীতি বিভাগের ৩ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এছাড়া আহতদের একই হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ পূর্বে আমেরিকা প্রবাসী মেয়ের সঙ্গে রেদোয়ান মাহমুদ চৌধুরীর আকদ সম্পন্ন হয়।

স্ত্রীকে ঘরে ওঠানোর আগেই না ফেরার দেশে চলে গেলেন রেদোয়ান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281