place বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

গোলাপগঞ্জে শাহিন সৃতি ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের হাতে খুন হওয়া এহতেশামুল হক শাহিনের স্মৃতি বিজড়িত “শাহিন স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি, মাছুম রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আহাদ বাবলুর সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা মখলিছ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভপতি মো. আব্দুল মালিক, আব্দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল আলীম বাবলু, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নুরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর হোসেন মুন্না। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সেলিম আহমদ চৌধুরী, আনছার আহমদ লখন, হাজী তারা মিয়া, আব্দুল কাহির, শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. বদরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন চৌধুরী ফরহাদ, বেলাল আহমদ, সাংবাদিক খালেদ হোসেন, শাহ আলম, সংগঠনের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিপুল দাস, দপ্তর সম্পাদক ইফতেখারুল হক সবুজ, ক্রীড়া সম্পাদক সায়েম আহমদ, কাইয়ুম আহমদ, মাছুম আহমদ, তারেক আহমদ, সেবুল আহমদ, সাহান আহমদ, ইসলাম উদ্দিন, মুকিদ আহমদ, আলেক আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন ২০২১ সালের ২২ মার্চ গভীর রাতে বাড়ীতে ফেরার পথে নিজ এলাকার রাস্তায় সন্ত্রাসীদের হাতে খুন হন। তারই স্মৃতি ধরে রাখতে “শাহিন স্মৃতি ফাউন্ডেশন নামের একটি সংগঠন তৈরি করা হয়। এ সংগঠনের মাধ্যমে উপজেলার অসহায় মানুষের কল্যানে কাজ করা হয়। ইতিমধ্যে ব্যাপক উন্নয়নমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সমাজের উন্নয়নে কাজে অগ্রগতি আরো প্রসারিত করার লক্ষে স্থানীয় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের বিপরীতে এ কিছমত মাইজভাগ মসজিদ মার্কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এদিকে অনুষ্ঠানে শাহিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবী মখলিছ আলীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী মাছুম রহমানকে আবারো প্রবাস যাত্রা এবং দেশে অবস্থানকালে সমাজসেবায় বিশেষ অবদাব রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম এহতেশামুল হক শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে কিছমত মাইজভাগ উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সৈয়দ আবুল মনসুর উপস্থিত সকলকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281