place বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক প্রবাসীদের উদ্যোগে ত্রান বিতরণ

রাসেল আহমদ,গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাপগঞ্জের বাঘায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসীদের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকেল ৪ ঘটিকায় বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের পীরের বাড়ীতে এ ত্রান সহায়তা বিতরণ করা হয়। বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য পারভেজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী জুবায়ের আহমদ লিটন, জাফির উদ্দিন, মাহির উদ্দিন, রোমান আহমদ, তৌহি উদ্দিন, জিসান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বলেন, ২য় ধাপের বন্যায় বাঘা ইউপি সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমান সরকারের পাশাপাশি প্রবাসীরা যে ভাবে অসহায়দের জন্য এগিয়ে এসেছেন তা প্রশংসনীয়। এ ইউনিয়নের শত শত বসতবাড়ী পানিতে নিমজ্জিত হলেও অনাহারে কাউকে থাকতে হয়নি। প্রতিটি আশ্রয় কেন্দ্রে প্রতিনিয়ত খোজ খবর এবং পর্যাপ্ত খাবার বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী সময়েও নানা মুখি দূর্ভোগ থেকে বাচাঁতে অসহায়দের সহায়তা করা হচ্ছে। এসময় তিনি প্রবাসীরা অসহায়দের পাশে থেকে যে অবদান রেখেছেন তাঁর জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসীদের অর্থায়নে বাঘা ইউপি বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281