place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোলাপগঞ্জের ঘোষগাঁও গ্রামের সিএনজি চালকের রহস্যময় মৃত্যু!

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোলাপগঞ্জে এক সিএনজি চালকের রহস্যজনক মৃত্যু খবর পাওয়া গেছে।খবর পেয়ে হত্যা নাকি আত্মহত্যা তদন্তে উপস্থিত হয়েছিল গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত যুবক উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের ঘোসগাঁও গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২০)। স্বজনদের দাবী সিএনজি চালক ওই যুবক নিজ ঘরের খুঁটির সাথে ঝুলে আত্মহত্যা করেন। সোমবার (২২ আগস্ট,২০২২ইং) বিকাল ৪টায় এঘটনা ঘটে।

 

রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক ফয়জুল করিম লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে অবস্থান করেন। তার সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ঘটনার আগে পিছে অন্য কোন ঘটনা রয়েছে কিনা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না বলে জানান। সর্বোপরি ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান।

স্থানীয় একাধিক লোকজন জানান, এক মায়ের এক পুত্র এভাবে সে আত্মহত্যা করতে পারে না। ঘটনাটি রহস্যাবৃত্ত বলে তারা দাবী করেন। তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে বলে মনে করেন। গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামের সাথে প্রতিবেদকের কথা হলে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন উল্লেখ করে বলেন নিহতের ব্যাপারে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।

অতঃপর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রান তালুকদার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281