place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

গোলাপগগঞ্জে সাংবাদিক রাসেলের পরিবারকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র রাশেদ আহমদ তারেক (২২) কে একই এলাকার বাসিন্দা মৃত আজিদ  আলীর পুত্র মাতাব উদ্দিন (৫০) তার পুত্র মাহফুজ আহমদ (৩০) ও ইব্রাহিম আহমেদ (২৫) গং দ্বয়ের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর ২০২২ ইং গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নং ৩০।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ সন্ত্রাসী, চাদাবাজ, ঘুষখোর ও সন্ত্রাসী ধরনের লোক। উল্লেখ্য যে সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে বিবাদীগণ ২০১৪ সালে ইসলাম উদ্দিনকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করেছিল। গত ৪ আগস্ট ২২ইং তারিখে সাংবাদিক রাসেল আহমেদ কে (রাশেদ আহমেদ তারেক এর ছোট ভাই) কৌশলে সংবাদ প্রচারের জন্য উপজেলার ভাদেশ্বর এলাকার মোকামবাজারে বাবলু ও জসীমের মাধ্যমে নিয়ে যায়৷ সে সময় অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা স্থানীয় পুবালী ব্যংকের সামনে দেশীয় অস্ত্র দ্বারা মারপিট করে আহত করে। আহত অবস্থায় সাংবাদিক রাসেল গোলাপগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা নেন৷ তারপর বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানাকে অবহিত করা হয়। সাংবাদিক রাসেল জানান, আমি আইনের সহযোগিতা প্রত্যাশা করেছি। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমার নামে মিথ্যা ফেইসবুক একাউন্ট তৈরি করে বিভিন্ন ছবি এবং আমাকে গালাগাল সহ আমার বিরুদ্ধে অনিবন্ধিত কিছু অনলাইন পোর্টালে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে। অনলাইন পোর্টালগুলো হল – জি ভয়েস, সিলেট ভয়েস সহ সিলেটের স্থানীয় পত্রিকা সিলেট প্রতিদিন, শুভ প্রতিদিন সহ আরও কিছু পত্রিকায় সংবাদ প্রচার হচ্ছে। আমি বিষয়টি নিশ্চিত করতে পেরে আইনের আশ্রয় নিয়েছি। এখন বর্তমানে আমার পরিবার এবং আমি তাদের কাছে জিম্মি অবস্থায় রয়েছি। একদিকে আমার মানহানি হচ্ছে অন্যদিকে আমি সমাজে বারবার বিভ্রান্ত হচ্ছি। আমি এ সকল অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির একটি অভিযোগ দায়ের করব বলে নিশ্চিত করেন সাংবাদিক রাসেল।

এ বিষয়ে লাল সবুজ একাত্তর পত্রিকায় প্রকাশিত সাংবাদিক রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সত্যতা জানতে তাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলেও কোন উত্তর পাওয়া যায়নি। জকিগঞ্জ টাইমস পত্রিকার বার্তা অফিসে যোগাযোগ করলে তারা সংবাদের সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে জানায়। কিন্তু তাদের ওয়েভসাইটে এখনো সংবাদটি রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281