place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পাগল হাসানের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাগল হাসান স্মৃতি সংসদ’র উদ্যোগে সিলেট লামাবাজারস্থ অস্থায়ী কার্যালয় অচিনপুরী স্টুডিওতে আজ ১ জুন (শনিবার) দুপুর ১২ ঘটিকার সময় পাগল হাসানের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাগল হাসান স্মৃতি সংসদের আহ্বায়ক, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও কণ্ঠশিল্পী ডাঃ জহির অচিনপুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদত হোসেন লোলন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা পাগল হাসানকে নিয়ে তাঁদের স্মৃতিচারণ করেন। ক্ষণজন্মা এই মানুষটির সৃষ্টি যেন হারিয়ে না যায় সেদিকে আলোকপাত করেন।

এসময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী প্রতীক রাজু, সংগঠন ও গীতিকবি মোঃ জাহাঙ্গীর আলম, গীতিকবি শাহ আলমগীর, নাট্যকার কামরুল চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনাফ আহমদ, জুয়েল আহমদ সহ আরো অনেকে।

আলোচনা সভায় পাগল হাসান স্মৃতিফলক, পাগল হাসান গোল চত্বর ও তাঁর কবর স্থানের রাস্তা প্রসস্থকরণ ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাগল হাসানের প্রকাশিত/অপ্রকাশিত গান ও সৃষ্টিকর্মকে সবার সহযোগিতা নিয়ে যথাযথ ভাবে যাতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া যায় সেটাও আলোচনায় স্থান পায়। সিলেট বিভাগের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন সহ তৃণমূলে পাগল হাসানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আসন্ন ঈদুল আজহা পরে দেশে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা ও পরবর্তীতে বিভিন্ন দেশে কমিটি বিস্তৃতি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য যে, সকালে পাগল হাসানের পরিবারের সাথে ফোনে আলাপ করে খোঁজ খবর নিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281