place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কোন অপশক্তিই বাংলাদেশ ও আ’লীগের ক্ষতি করতে পারবে না- বিশ্বনাথে শফিক চৌধুরী

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৭৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ‘বাংলাদেশ ও আওয়ামী লীগ’ চলছে, আর চলবে। প্রধানমন্ত্রী দেশ ও দলের নেতৃত্বে থাকলে কোন অপশক্তিই বাংলাদেশ ও আওয়ামী লীগের কোন ক্ষতি করতে পারবে না। অপশক্তির শত চেষ্টাও দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকলে দল শক্তিশালী থাকবে।

তিনি শনিবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ হচ্ছে অভিভাবক সংগঠন। তাই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নির্দেশনা মতোই চলতে হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে দল পরিচালিত করে দলকে শক্তিশালী করতে হবে। আর দল শক্তিশালী হলে সকল অপশক্তিকে সহজেই মোকাবেলা করা যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইস্তিয়াক আহমদ চৌধুরী, ।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও শেষে দোয়া পরিচালনা করেন পৌর শহরের পুরাণ বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা ফখর উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281