place বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

কুলাউড়া ভাটেরায় স্ত্রী-মেয়ে ও জামাতা মিলে শেখ রফিকুল ইসলাম কে হত্যা, গ্রেপ্তার ৪

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া ভাটেরায় পেনশনের টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে সাবেক ব্যাংক কর্মকতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী শনিবার সকালে থানায় বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর স্ত্রী মিছফা আক্তার জোৎস্না (৫৫), মেয়ে শারমিন আক্তার (৩০), শেখ তাজরিন আক্তার (২১) ও তার স্বামী মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে।

থানা ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামের মৃত আছলম মিয়ার সিদ্দিকীর ছেলে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী ইউসিবি ব্যাংকের সাবেক কর্মকতা ছিলেন। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। স্ত্রী-সন্তানেরা মিলে পেনশনের টাকা নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ করতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়।

শুক্রবার রাতে আত্মীয়স্বজনদের নিয়েও সালিশ হয়। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী-সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281