place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাত রাশেদকে গ্রেফতার

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত রাশেদ কে গ্রেফতার করা হয়েছে।

গত ৩১ জুলাই ২০১৯ খ্রিঃ রাত অনুমান ০২.৪৫ ঘটিকা হইতে ০৩.৩০ ঘটিকা পর্যন্ত কুখ্যাত রাশেদ ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত অস্ত্রশস্ত্রসহ কুলাউড়া থানাধীন ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত খারপাড়া গ্রামের বাসিন্দা আজিজ আহমদ টুটু এর বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৯৫ হাজার টাকা, ৮টি মোবাইল, ১টি ল্যাপটপ, স্বর্ণালংকার, ১টি পালসার ও ১টি হুন্ডা সিবি হরনেট মটর সাইকেলসহ অন্যান্য জিনিসপত্রসহ সর্বমোট ৮ লক্ষ ৬৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় আহমদ সিহান, পিতা-আজিজ আহমদ টুটু, সাং-খারপাড়া, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানার মামলা ৪০(০৭)২০১৯ খ্রিঃ রুজু করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় জড়িত ৬ জন ডাকাতকে গ্রেফতার করে তাদের নিকট হইতে লুন্ঠনকৃত মোটর সাইকেল, মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কিন্তু মূল পরিকল্পনাকারী ডাকাত রাশেদ আত্মগোপনে থাকে। অদ্য ২ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ইসলামনগর সাকিন হতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত রাশেদ মিয়া (২৮), পিতা-মৃত মোক্তার আলী, সাং-ইসলামনগর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাইসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
কুলাউড়া থানায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281