place বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় অনলাইন প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরপূর্ব’র কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস-কে সভাপতি ও দৈনিক আজকের দর্পনের কুলাউড়া প্রতিনিধি নাজমুল সোহেল-কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাপ্তাহিক কুলাউড়া ডাক’র বড়লেখা প্রতিনিধি শামসুল ইসলাম প্রমুখ।

এসময় সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবিরসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন৷ সভায় প্রয়াত সাংবাদিক চয়ন জামান ও শাকির আহমেদ স্মরণে নিরবতা পালন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটির অনুমোদন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহ- সভাপতি সাঈদুল হাসান শিপন, এস আলম সুমন, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাবের, সহ সাধারণ সম্পাদক এম.এ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমেদ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কোষাধ্যক্ষ সম্পাদক সুমন আহমেদ, দফতর সম্পাদক শাহবান রশীদ চৌধুরী অনি, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম জুয়েল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ তালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমেদ, সদস্য আশিকুল ইসলাম বাবু, হাসান আল রাজু, আজহার মুনিম শাফিন, আবুল কাশেম সুনিম, মাসুদ আহমেদ।

সর্বসম্মতিক্রমে এই কমিটি কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটি হিসাবে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এই কমিটির কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগীতা প্রদানে জেলা প্রশাসনিক, আইন শৃংখলাবাহিনী,সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা ও পরামর্শ কামনা করেছেন নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281