place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক কবির উদ্দিনের মৃত্যু

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন (৫০) আর নেই। উন্নত চিকিৎসার জন্য বুধবার (১ সেপ্টেম্বর) সিলেট থেকে ঢাকায় নেওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে রাত আটটায় মারা যান তিনি, (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

উল্লেখ্য, শনিবার (২৮ আগস্ট) কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ওই দিন দুপুরে জুড়ী- কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় দ্রতগামী সিএনজি চালিত অটোরিকশার গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তখন তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। পরে আত্মীয়রা থাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করান।

এরপর থেকে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১ সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা নেওয়ার পথে তিনি হবিগঞ্জের মাধবপুরে মারা যান।

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় জুড়ী কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ শাহী ঈদগাহে মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

শিক্ষক কবির উদ্দিন আহমদ এর বাড়ী জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের ষাটশলাবাড়ী।

প্রয়াত শিক্ষকের এক ছেলে এক মেয়ে ও স্ত্রী পরিবারবর্গ রয়েছেন।

তাঁর মৃত্যুতে জুড়ী-বড়লেখা উপজেলাসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281